আসসালামু আলাইকুম হাই ,,MM IT BARI,, এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।

তুমি বৃষ্টি হয়ে এসো, ফেসবুকের ছন্দ কবিতা


 

তুমি বৃষ্টি হয়ে এসো, ফেসবুকের ছন্দ কবিতা

কবিতা ---একটু বৃষ্টি এনো
কলমে ---কৃষ্ণা চক্রবর্তী

আমি শুধু মনের কথা লিখে যাই,
জানি না কবিতা কাকে বলে।
শব্দেরা আসে অচেনা পথে,
হাত কাঁপে, তবু কলম চলে।
তুমি পড়বে ভেবে লিখি আমি,
তুমি কত ব্যস্ত তোমার দুনিয়ায়,
আমি দাঁড়াই রাস্তার ধারে নীরবতায়।
পাতাগুলো পড়ে থাকে অবহেলায়,
ধুলোর চাদরে ঢেকে যায় স্বপ্ন।
তবু আশা ছাড়িনি একটু যদি
বৃষ্টি নামে এই বিশ্বাসে থাকি,
তুমি বৃষ্টি হয়ে এসো একদিন,
ধুয়ে দিও লেখনীর পাতার ধুলোর
সব আবরণ।
বৃষ্টির ধারায় জেগে উঠুক ধরণী,
সবুজ হোক শুকনো শাখা প্রশাখা।
তখন আবার লিখব নতুন করে,
শব্দের মালা বুনে তোমার অপেক্ষায়।
তোমার পড়ার মুহূর্তের জন্য,
যুগ যুগান্তরের অপেক্ষায় গুনি।
জন্মান্তরে লিখি তোমারই জন্য।
             -----------------

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url