এক গ্রামে এক চালাক জাদুকর এল জাদু দেখাতে তারপর যা হলো
এক গ্রামে এক চালাক জাদুকর এল জাদু দেখাতে তারপর যা হলো
এক গ্রামে এক চালাক জাদুকর এল। সে দেখল, গ্রামের মানুষ খুব সহজ-সরল। জাদুকর ঘোষণা দিল: “আমি এমন জাদু দেখাবো যা তোমরা আগে কখনও দেখোনি!”
সবাই ভিড় করল। জাদুকর হঠাৎ একটা লাল কাপড় নাচাতে লাগল আর বলল, “দেখো! এই কাপড়টাই আসল জাদু!”
মানুষ সবাই চোখ বড় বড় করে কাপড়ের দিকেই তাকিয়ে রইল। কিন্তু কেউ খেয়াল করল না, এই ফাঁকে জাদুকরের পোষা বানর তাদের পকেট থেকে টাকা-পয়সা, সোনাদানা, এমনকি চশমাও চুরি করছে!
এক বুদ্ধিমান বৃদ্ধ চেঁচিয়ে বলল, “ওই কাপড় না দেখে বানরটার দিকে তাকাও।”কিন্তু মানুষ বলল, “চুপ থাকো দাদু! জাদু মিস হয়ে যাবে।”
যাদু শেষে জাদুকর চলে গেল, বানরও। মানুষ তখন দেখল — সব পুরানো সমস্যা যেমন ছিল, তেমনই আছে, শুধু নতুন করে সবার পকেট খালি হয়ে গেছে।
বৃদ্ধ তখন বলল, “যে শুধু রঙিন কাপড় দেখে, সে বানরকে ভুলে যায়। আর যে বানরকে ভুলে যায়, তার সর্বনাশ হবেই।”
আজ দেশের মানুষও ঠিক এই গল্পের মানুষগুলোর মতো। নানারকম লাল কাপড় দেখানো হয় — নতুন বিতর্ক, চটকদার কথা, আবেগী শোরগোল। আমরা তাতে চোখ আটকে রাখি, আর সেই ফাঁকে পুরানো সমস্যা, ভাঙা ব্যবস্থা, চুরি হওয়া অধিকার চুপিসারে চোখের আড়ালে চলে যায়।
আর লাল কাপড় দেখে বোকা হবেন না। চোখ রাখুক আসল জায়গায়, প্রশ্ন করুন নির্ভয়ে, আর মূল সমস্যার সমাধানে মনোযোগী হোন।
