৮০ জন হারল, জিতল মাত্র ২০ জন: ঐক্যের অভাবের এক শিক্ষণীয় গল্প
৮০ জন হারল, জিতল মাত্র ২০ জন: ঐক্যের অভাবের এক শিক্ষণীয় গল্প
একটি ওরিয়েন্টেশন কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী ছিল। দৈনিক টি ব্রেকে তাদেরকে সিঙ্গাড়া খেতে দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই সিঙ্গাড়া পছন্দ করত না। ওই ৮০ জন প্রশিক্ষণার্থী টি ব্রেকে অন্য কিছু দেওয়ার জন্য ডাইরেক্টরের কাছে আবেদন জানাল, যদিও বাকি ২০ জন সিঙ্গাড়ার পক্ষেই মত দিল।
ডাইরেক্টর ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সবচেয়ে বেশি ভোট পাবে সেটাই প্রতিদিন টি ব্রেকে দেওয়া হবে।ভোট শেষে দেখা গেল, সেই ২০ জন প্রশিক্ষণার্থী সিঙ্গাড়ার পক্ষে ভোট দিয়েছে। অবশিষ্ট ৮০ জনের ভোট এরকম:
ফলমূল - ১৮ জন
স্যান্ডউইচ - ১৫ জন
বার্গার - ১৩ জন
চপ - ১২ জন
পুরি - ১০ জন
নুডুলস - ৭ জন
ভেজিটেবল রোল - ৫ জন
ফলাফল, সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টি ব্রেকে প্রতিদিন সিঙ্গাড়াই চলতে লাগল! মরাল অফ দ্য স্টোরি: যতদিন ৮০% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০% মানুষই তাদের শাসন করবে।
