আসসালামু আলাইকুম হাই ,,MM IT BARI,, এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।

ফেসবুকের ছন্দ, মাছে ভাতে আমরা বাঙালি চাহিদার ও নেই অন্ত

 



মাছে ভাতে আমরা বাঙালি
চাহিদার ও নেই অন্ত,
বারো মাসে তেরো পার্বণ
মাঝে মধ্যেই হয় বাড়ন্ত।

বাইরের মানুষজন বলতে থাকে
আমরা নাকি ভেতো বাঙালি,
তবুও আমাদের সমীহ করে
করে বেড়ায় কুট কাচালি।

মাছ ছাড়া খেতে পারিনা
মাছের বাজারের হৈ হুল্লোড়,
যেটা বাঙালির চিরাচরিত
শত্রুকে ভাবি না কমজোর।

বাঙালির বুদ্ধিমত্তার কাছে
হার মেনে যায় বাকি লোক,
পিছনে আমরা লাগি না বটে
ছেড়ে কথা বলি না অমূলক ।

বাঙালীর আড্ডা আর মজলিস
বাকি লোকের ঈর্ষার কারণ,
সেটাই আমাদের বাঁচিয়ে রাখে
হাজার দুঃখে হাসির ইন্ধন।

যত চেষ্টাই করুক না কেন
বাঙালি জাতির নেইকো ভয়,
সহস্র বাধা পার করে দিয়ে
আমরা দেখবো সূর্যোদয়!

নিন্দুকেরা করুক নিন্দা
কি আসে যায় ওদের কথায়,
নতুন দিনের নতুন সূর্য
এখন আমরা তারই অপেক্ষায়! (শেষ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url