আসসালামু আলাইকুম হাই ,,MM IT BARI,, এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।

গার্মেন্টস বা যে কোন অফিসে খুব বেশি বিনয়ী হবেন না।

 



গার্মেন্টস বা যে কোন অফিসে খুব বেশি বিনয়ী হবেন না। 

বিনয়ী লোক পাইলে সবাই তার উপর চেপে বেসে।  

আসুন কর্মক্ষেত্রে কিভাবে নিজেকে মানিয়ে নিবেন। 

যারা নতুন জবে ঢুকেছেন বা জয়েন করবেন,  তাদের জন্য ১৬ টি টিপস। 

১। কোন নতুন অফিসে জয়েন করলে নিজ থেকে কারো সাথে পরিচত হতে যাবেন না,  কোন সিনিয়র সবার সাথে পরিচিত করালেই তবে যাবেন। 

২। আগ বাড়িয়ে নিজেকে জাহির করে নিজের পরিচয় দিতে যাবেন না। অফিসে ঢুকুন জানুন, মানুষগুলোকে বুঝার চেষ্টা করুন। 

৩। পোশাক পরিধানে সচেতন হোন।৷ 

৪।  বসের বা সিনিয়র এর সাথে সু সম্পর্ক রাখুন, তবে সব সময় ইয়েস স্যার ইয়েস স্যার করবেন না। 

৫। সঠিক সময় সঠিক জায়গায় না বলতে শিখুন। না বলতে পারাটা ও একটি এচিভমেন্ট।  


৬। সকালে ঠিক টাইমে প্রবেশ করুণ। অফিস টাইম শেষ হইলে অফিস থেকে প্রস্থান করুন। ছুটি শেষে বসকে দেখানোর জন্য বসে থাকবেন না,  এতে নিজের ক্ষতি ও অন্যের ক্ষতি করছেন। 

৭। নতুন অফিসে জয়েন করা মানেই আপনি সুন্দরবনে ঢুকে গেছেন, এইখানে বাঘ তাড়া করবে, সচেতন হোন,  কার চরিত্র কি রকম বুঝার চেষ্টা করুন। কে কিভাবে এটাক করতে চায় বুঝার চেষ্টা করুন,  কেউ ক্ষতি করতে পারবে না। 

৮। অফিসে কেউই আপনার বন্ধু না। কারো সাথে ভাল সম্পর্ক হলে খুশি হওয়ার কিছু নেই,  দেখবেন উনিই আপনাকে সরাতে আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

৯। এক কলিগের নামে আর কলিগকে কিছু বলতে যাবেন না। কথা পাস হবে৷  দেয়ালের না শুধু অফিসে চেয়ার টেবিলের ও কান আছে। 

১০। পারিবারিক কোন অনুষ্ঠানে অফিস কলিগকে দাওয়াত করবেন না কেবল মাত্র নিজের নিজের বিয়ের দাওয়াত ছাড়া। 


১১। তেল মারতে না পারলে কাজের উপর ফোকাস দিন,  দিন শেষে আপনার কাজ ও যোগ্যতাই আপনাকে কর্মক্ষেত্রে টিকিয়ে রাখবে। 

১২। দিনশেষে আফসোস করবেন না। অফিসে কাজ শেষে অফিসের চিন্তা অফিসে ফেলে আসুন। অফিস আপনার চিন্তা করে না। 

১৩৷ চাকরির পাশাপাশি, অন্য কোন আর্থিক সাইট তৈরি করে রাখুন,  যাতে চাকরি হারাবার ভয় না থাকে। রিজিকের মালিক রাজ্জাক।৷ 

১৪। অফিসের পিয়ন,  দারোয়ান, ড্রাইভার এদের কে কখনোই ছোট ভাববেন না, এদের আপনার বসের সম পর্যায়ে ভাবুন। এরা অফিসের ইনফরমেশন বা আপনি কি করছেন তা যথাসময়ে বসের কাছে পোছায়। তাই এদের দুধ কলায় পোষার চেষ্টা করুন।  তাতে আপনার পজিটিভ দিক৷ প্রকাশ পাবে। 

১৫। সামাজিক যোগাযোগ এর মাধ্যমে অফিস কলিগ এড করবেন না। খুবই গুরুত্বপূর্ণ।  প্রয়োজনে নতুন আইডি খুলুন শুধু মাত্র তাদের জন্য। 

১৬৷ অফিস শেষে নিজেকে প্রশ্ন করুন।৷ কিরে কেমন আছিস?



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url