গোল্ডেন রেকর্ড: পৃথিবীর পক্ষ থেকে মহাবিশ্বের উদ্দেশে পাঠানো হয়েছে চিঠি, কে পাবে সেই চিঠি
ভয়েজার–১: মহাবিশ্বে ভেসে চলা মানবজাতির শেষ বার্তা
মানুষের পাঠানো সবচেয়ে দূরের বস্তু হচ্ছে voyager 1। এটি বর্তমানে আমাদের সৌরমণ্ডলের বাইরে চলে গিয়েছে। কিন্তু এর মধ্যে রাখা আছে Golden record. যদি কোনো বুদ্ধিমান প্রানী এটিকে খুজে পাই তবে মানবজাতি সম্পর্কে যাতে জানতে পারে সেই জন্য এই রেকর্ডটি তৈরি করা হয়েছে।
Golden record-এর দুটি অংশ। এর বাহিরের অংশটি হলো cover যার উপর বিভিন্ন চিহ্ন রয়েছে। আর এর ভিতরে রয়েছে আসল Phonographic record. বাহিরের cover- এ ভিতরের রেকর্ডটিকে কিভাবে decode করতে হবে তা বিভিন্ন চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে।
ভিতরের রেকর্ডটির একপাশে বাংলা, আরবি, উর্দু, হিন্দি এবং ইংলিশসহ পৃথিবীর ৫৫টি ভাষায় অভ্যর্থনা আছে। তাছাড়াও এতে বৃষ্টির শব্দ, বাচ্চাদের কান্নার শব্দসহ পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন শব্দ দেওয়া আছে।আর অন্যপাশে বিভিন্ন ছবি সাউন্ড ফরমেটে দেওয়া আছে।
Golden record- কে বহনকারী ভয়েজারের power supply দিন দিন কমে যাচ্ছে। এর power supply বন্ধ হয়ে গেলে চিরদিনের জন্য মানুষের সাথে এর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আর এই Golden record হারিয়ে যাবে মহাবিশ্বের অসিম অন্ধকারের ভিতরে!
