প্রতিদিন কয়টি ডিম খাওয়া উচিত? জানুন বিশেষজ্ঞের মতামত
প্রতিদিন কয়টি ডিম খাওয়া উচিত? জানুন বিশেষজ্ঞের মতামত
ডিম খুবই জনপ্রিয় ও পুষ্টিকর একটি খাবার। তবে ডিম নিয়ে অনেকের কিছু কমন প্রশ্ন থাকে। আজ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি।
ডিমে কী কী উপাদান থাকে?
ডিমে প্রধানত উচ্চমানের প্রোটিন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ডিমের কুসুমে থাকে তিন ধরনের ফ্যাট— স্যাচুরেটেড ফ্যাট, মনোআনস্যাচুরেটেড ফ্যাট ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটএর মধ্যে মনো ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য উপকারী।একটি ডিমে স্যাচুরেটেড ফ্যাট থাকে প্রায় ১.৫ গ্রাম।
একজন সুস্থ মানুষ প্রতিদিন সর্বোচ্চ ২২ গ্রাম, আর হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ১৫ গ্রাম পর্যন্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করতে পারেন।
🔹 প্রতিদিন কয়টি ডিম খাওয়া যায়?
এর উত্তর ব্যক্তিভেদে আলাদা।
যদি কোলেস্টেরল, হৃদরোগ বা স্ট্রোকের সমস্যা না থাকে, তাহলে দিনে ১–২টি ডিম খাওয়া যায়।
এসব সমস্যা থাকলে প্রতিদিন ১টি সিদ্ধ বা অল্প তেলে ভাজা ডিম খাওয়া নিরাপদ।
🔹 ডিম কুসুমসহ খাবো নাকি ছাড়া?
সুস্থ ব্যক্তিরা কুসুমসহ ডিম খেতে পারেন।
যাদের কোলেস্টেরল, হৃদরোগ বা স্ট্রোক আছে, তারা কুসুম ছাড়া খেতে পারেন।
তবে কুসুমে থাকা অল্প পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট সাধারণত সমস্যা তৈরি করে না।
🔹 ডিম ভেজে খাবো নাকি সিদ্ধ?
সিদ্ধ ডিম সবচেয়ে ভালো।
তবে সামান্য তেল দিয়ে ভাজা ডিমও খাওয়া যেতে পারে।
ভাজা ডিমে ক্যালোরি তুলনামূলক বেশি থাকে।
🔹 হাই প্রেসারের রোগীরা কি ডিম খেতে পারবেন?
অবশ্যই পারবেন। প্রতিদিন ১টি সিদ্ধ বা অল্প তেলে ভাজা ডিম খেলে সাধারণত কোনো সমস্যা হয় না।
