কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে যে সব কারনে দেখে নিন এক নজরে
কোষ্ঠকাঠিন্য
প্রধানত যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকেঃ
🔸 পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে
🔸 ফাইবার সমৃদ্ধ খাবার কম খেলে
🔸 পাইলস বা এনাল ফিশারের সমস্যা থাকলে
🔸 থাইরয়েডের সমস্যা থাকলে
🔸 মানসিক চাপের মধ্যে থাকলে
🔸 পেশী ও স্নায়ুতন্ত্রের সমস্যা থাকলে
🔸 ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়াতে
কোষ্ঠকাঠিন্য দূর করার উপায়ঃ
🔹 প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে
🔹 প্রতিদিন সকাল এবং রাতে খাবার পর ১ থেকে ২ চামচ ইসবগুলের ভুষি পানি দিয়ে খেতে হবে
🔹 ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে যেমন সবুজ শাকসবজি, ফলমূল, ছোলা ইত্যাদি
🔹 চিনি ছাড়া পানির সাথে লেবুর রস মিশিয়ে খেতে হবে
🔹 সঠিক সময়ে এবং সঠিক নিয়মে মলত্যাগ করতে হবে
🔹 প্রতিদিন কম করে হলেও ৩০ মিনিট হাঁটাচলা করতে হবে
🔹 পানিতে কিসমিস ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবন করার অভ্যাস করতে হবে
উপরের নিয়ম গুলো মেনে চললে আশা করা যায় কোষ্ঠকাঠিন্যের রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব, কিন্তু কোনো রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে কিনা তা অবশ্যই যাচাই করতে হবে।
