আসসালামু আলাইকুম হাই ,,MM IT BARI,, এই ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।

ফেসবুকের ছন্দ , আজ ও সবার মাথার ওপর হয়নি কোন ছাত

 



আজ ও সবার মাথার ওপর
হয়নি কোন ছাত,
উদয়াস্ত পরিশ্রম করে ও জোটানো কঠিন ভাত!

খাবার যোগাড় নেইকো 
কে ধরবে ছাতা,
গরীবদের ঘরেই পেট বড়
অনেকগুলো মাথা!

দেশ স্বাধীন হবার পরে
এতগুলো বছর পার করে,
সব মানুষের নেইকো ঘর
কাটে রাত রাস্তার ধারে!

রোদ বৃষ্টি ঝড় জল
সহ্য করে মুখ বুজে,
শীত গ্রীষ্ম বর্ষায়
সকাল হতেই বেরোয় কাজে !

মাথার ওপর ছাত আর ছাতা
দুটোই যাদের অনিশ্চিত,
রাত বিরেতে হটিয়ে দেবে
তাতেই থাকে ভয়ভীত!

কখনো পুলিশের কখনো দাদাদের
যখন তখন জুলুমবাজি,
জীবনভর অভাব নিয়ে
জীবনটাকেই ধরেছে বাজি!

ওদের ঘরের মা বোনেরা
রাস্তার ধারে রাত কাটায়,
মান সম্মান সম্ভ্রম ইজ্জত
সবকিছু ভগবান ভরসায়!

ছাত ও ছাতার লড়াই যারা
চালিয়ে যাচ্ছে প্রাণপণ,
জীবনযুদ্ধে জিত ওদেরই
যাদের দিনরাত হচ্ছে রক্তক্ষরণ!(শেষ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url